চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটে চিরনিদ্রায় ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটে চিরনিদ্রায় ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিম হোসেন সেহজাদকে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। নিহতদের স্বামী বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাত ১২টার দিকে জানাজা শেষে স্বর্ণালীর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় স্ত্রী ও সন্তানের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। স্বজনদের আবেদনের পর প্যারোলে মুক্তির অনুমতি না মিললেও মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন আত্মীয়সহ মরদেহবাহী গাড়িটি কারাগারের ভেতরে প্রবেশের অনুমতি দেয়। এ সময় মাত্র কয়েক মিনিট দূর থেকেই স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পান জুয়েল হাসান সাদ্দাম।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সন্ধ্যা ৭টার দিকে মরদেহ নিয়ে কারাগারে পৌঁছানো হয়। সঙ্গে দুটি মাইক্রোবাসে করে ১২ থেকে ১৫ জন স্বজন ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাড়িটি কারাগারের ভেতরে প্রবেশ করে এবং অল্প সময় পর বাইরে বেরিয়ে আসে।

স্বর্ণালীর বাবা শেখ রুহুল আমিন বলেন, বিকেল ৫টার দিকে মরদেহ নিয়ে যশোর কারাগারের উদ্দেশে রওনা হই। যশোর থেকে ফিরতে ফিরতে রাত সাড়ে ১০টা বেজে যায়। রাত ১১টা ২০ মিনিটে জানাজা শেষে রাত ১২টায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এর আগে, শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার ৯ মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ।

পুলিশ জানায়, স্বর্ণালীকে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় এবং শিশুটির মরদেহ মেঝে থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেফতার হন বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে তিনি একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটে চিরনিদ্রায় ছাত্রলীগ নেতার স্ত্রী ও সন্তান

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত