চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

বাগেরহাটের রামপালে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ, কয়েক লক্ষ টাকার ক্ষতি

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
বাগেরহাটের রামপালে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ, কয়েক লক্ষ টাকার ক্ষতি

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামে ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে স্থানীয় এক যুবক বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন যুবক তানভীর হাওলাদার এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। আগুন লাগার পর তাকে দা হাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং কেউ আগুন নেভাতে গেলে তিনি বাধা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে অভিযুক্তের পরিবারের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিক্ষিকা হোসনেয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিস্তারিত কিছু না জানিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, “স্থানীয়রা জানিয়েছেন একজন মানসিক প্রতিবন্ধী যুবক অগ্নিসংযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বাগেরহাটের রামপালে শিক্ষিকার বাড়িতে অগ্নিসংযোগ, কয়েক লক্ষ টাকার ক্ষতি

প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা হোসনেয়ারা বেগমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। এতে বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে যায় এবং কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানান, ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামে ওই সময় বাড়িতে কেউ ছিলেন না। এ সুযোগে স্থানীয় এক যুবক বাড়িতে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন যুবক তানভীর হাওলাদার এ ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। আগুন লাগার পর তাকে দা হাতে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং কেউ আগুন নেভাতে গেলে তিনি বাধা দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে অভিযুক্তের পরিবারের কারও সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

শিক্ষিকা হোসনেয়ারা বেগমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিস্তারিত কিছু না জানিয়ে ফোন কেটে দেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন, “স্থানীয়রা জানিয়েছেন একজন মানসিক প্রতিবন্ধী যুবক অগ্নিসংযোগ করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত