চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারে জমিয়ত মহাসচিব আফেন্দির ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারে জমিয়ত মহাসচিব আফেন্দির ত্রাণ সহায়তা প্রদান
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহার উদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জমিয়ত মহাসচিব মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, 'অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে ১৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমন ঘটনায় আমি ব্যাথিত। আজকে সরেজমিনে এসে সকলের মানবেতর জীবন যাপনের অবস্থা দেখে মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারে হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি সহ নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে আল্লাহ আরও সুযোগ দিলে তাদের আবারও সহায়তা করবো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যারাই বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলকে কৃতজ্ঞতা জানান।' উল্লেখ্য, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নীলফামারীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারে জমিয়ত মহাসচিব আফেন্দির ত্রাণ সহায়তা প্রদান

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর ব্যক্তিগত উদ্যোগে নীলফামারীর ডোমার উপজেলার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারকে সহায়তা দেয়া হয়েছে। আজ বুধবার (০৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শাহার উদ্দীন পাড়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রান্নার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় জমিয়তের স্থানীয় নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জমিয়ত মহাসচিব মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, 'অনাকাঙ্ক্ষিত অগ্নিকান্ডে ১৪টি পরিবারের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এমন ঘটনায় আমি ব্যাথিত। আজকে সরেজমিনে এসে সকলের মানবেতর জীবন যাপনের অবস্থা দেখে মর্মাহত হয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারে হাড়ি, পাতিল, প্লেট, গ্লাস, বালতি সহ নগদ অর্থ সহায়তা দিয়ে পাশে দাঁড়িয়েছি। পরবর্তীতে আল্লাহ আরও সুযোগ দিলে তাদের আবারও সহায়তা করবো। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যারাই বিভিন্নভাবে সহযোগীতা করেছেন সকলকে কৃতজ্ঞতা জানান।' উল্লেখ্য, গত শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ১৪ টি পরিবারের প্রায় ৫৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত