চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানেই মুখর সিলেট শহর

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানেই মুখর সিলেট শহর

দীর্ঘ দুই দশকের পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরী তাঁর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে। সড়কের দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন এবং ব্যানারে লেখা ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান উচ্চারণ করে স্বাগত জানান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়েকে সঙ্গে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতেই বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’ যান। সেখানে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন। এই পারিবারিক সফর রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন এবং সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানেই মুখর সিলেট শহর

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

দীর্ঘ দুই দশকের পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেট নগরী তাঁর আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে। সড়কের দু’পাশে হাজার হাজার নেতাকর্মী ফেস্টুন এবং ব্যানারে লেখা ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগান উচ্চারণ করে স্বাগত জানান।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়েকে সঙ্গে নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। রাতেই বিমানবন্দর থেকে সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।

মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’ যান। সেখানে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে দোয়া মাহফিলে অংশ নেন। এই পারিবারিক সফর রাজনৈতিক কর্মসূচির সঙ্গে এক ঐতিহাসিক মুহূর্তে পরিণত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় অংশ নেবেন এবং সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত