চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

দিনাজপুর জিলা স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
দিনাজপুর জিলা স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি প্রদান

শিক্ষিত ও মানবিক মানুষ গঠনের লক্ষ্যে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে—এই প্রত্যয় ব্যক্ত করা হয় দিনাজপুর জিলা স্কুলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাবৃত্তি তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ডা. শাহনাজ আলম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বছর ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর জিলা স্কুলের মর্নিং ও ডে শিফটের মোট ৪৮ জন শিক্ষার্থী এবং দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

দিনাজপুর জিলা স্কুলে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি প্রদান

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

শিক্ষিত ও মানবিক মানুষ গঠনের লক্ষ্যে ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে দেশ ও সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে—এই প্রত্যয় ব্যক্ত করা হয় দিনাজপুর জিলা স্কুলে আয়োজিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জিলা স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষাবৃত্তি তাদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে এবং ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ডা. শাহনাজ আলম-এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম এবং দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ বছর ডা. শামসুল আলম শিক্ষাবৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুর জিলা স্কুলের মর্নিং ও ডে শিফটের মোট ৪৮ জন শিক্ষার্থী এবং দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের ২৮ জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অতিথি, অভিভাবক ও দর্শকদের মুগ্ধ করে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত