চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তালা ফায়ার স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’-এর কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে নাজমুলের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কর্তৃপক্ষকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

তালায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image

সাতক্ষীরার তালা উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজমুল হাসান রানা (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে তালা ফায়ার স্টেশন এলাকার একটি কালভার্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নাজমুল হাসান রানা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তিনি বেসরকারি সংস্থা ‘উন্নয়ন প্রচেষ্টা’-এর কৃষি ইউনিটে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, তালা থেকে ঢাকাগামী লিটন ট্রাভেলসের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৯-০০২৩) এর সঙ্গে নাজমুলের মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং কর্তৃপক্ষকে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত