চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জাহিরুল ইসলাম (৩০), গ্ৰাম ইস্কুল হাট নয়াপাড়া, অপর একজন মোঃ জহিরুল ইসলাম, গ্ৰাম হরিণমারী নাপাড়া এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মোঃ জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল সরকারী ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয়। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল হক বলেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তেল পাচারের অপরাধে দুই ব্যক্তিকে অর্থদণ্ড

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অবৈধভাবে ২৮০ লিটার জ্বালানি তেল পাচারের অপরাধে দুইজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মোঃ জাহিরুল ইসলাম (৩০), গ্ৰাম ইস্কুল হাট নয়াপাড়া, অপর একজন মোঃ জহিরুল ইসলাম, গ্ৰাম হরিণমারী নাপাড়া এলাকার বাসিন্দা। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আহসান উল হক পেট্রোলিয়াম আইন, ২০০৯ অনুযায়ী পৃথক দুটি মামলায় তাদের অর্থদণ্ড প্রদান করেন। এতে মোঃ জাহিরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং অপরজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাদের প্রত্যেককে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হবে। এদিকে জব্দকৃত ২৮০ লিটার পেট্রোল সরকারী ন্যায্যমূল্যে জনসাধারণের মাঝে উন্মুক্তভাবে বিক্রি করা হয়। এবিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি আহসানুল হক বলেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত