চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ছাতিয়াইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছাতিয়াইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন এলাকায় বিশ্বনাথ হাইস্কুল মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক প্রাণবন্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এলাকার অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ শাজাহান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব। এছাড়া খান্দুরা দরবার শরীফের বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসানসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে যোগ দেন।

উদ্যোক্তা বিশিষ্ট ব্যবসায়ী কামরুল হাসান জানান, জাতীয় নির্বাচনের সময় তিনি মান্নত করেছিলেন—সৈয়দ মোহাম্মদ ফয়সাল বিজয়ী হলে গরু জবাই করে সিন্নি বিতরণসহ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করবেন। সেই মান্নত পূরণ করতেই এ আয়োজন করা হয়েছে।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব।

আয়োজকদের দাবি, এ মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি ছাতিয়াইনসহ মাধবপুর ও আশপাশের এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছাতিয়াইনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত