চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

ছড়া ও সংস্কৃতির উৎসবে রাজশাহীতে সম্মানিত ২২ গুণিজন

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ছড়া ও সংস্কৃতির উৎসবে রাজশাহীতে সম্মানিত ২২ গুণিজন

রাজশাহীতে ছড়া সাহিত্য ও সংস্কৃতিচর্চার উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে সাহিত্য, গবেষণা, সংগীত, নাট্য, সমাজসেবা, চিকিৎসা ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের জন্য ২২ জন গুণিজনকে সংবর্ধনা প্রদান করা হয়।

রাজশাহী নগর ভবনের এনেক্স হলরুমে রাজশাহী ছড়া সংসদের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ড. আ.ন.ম. বজলুর রশীদ।

অনুষ্ঠানে ‘খড়কুটো উৎসব সংখ্যা’ এবং ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রাজশাহী ছড়া সংসদের সাধারণ সম্পাদক হাসান আবাবিল। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নূরউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, কবি ও গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, গভর্নমেন্ট নিউ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (অব.) ড. আব্দুর রহমান, রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও কথাসাহিত্যিক জুয়েল কিবরিয়া, শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক নাজিম উদ্দীন মোল্লা এবং শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহসিন আলী।

হাসান আবাবিল সম্পাদিত ‘খড়কুটো উৎসব সংখ্যা’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষা ও প্রশিক্ষণ বিভাগের প্রধান প্রফেসর ড. শিরীন আখতার নীনা।
অন্যদিকে ‘রঙ মাখা শব্দের ঢেউ’ গ্রন্থটি নিয়ে আলোচনা করেন চাঁপাইনবাবগঞ্জের মহিপুর কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. শহীদ সারওয়ার আলো।

অনুষ্ঠানজুড়ে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে রাজশাহীর ছড়া সাহিত্য অঙ্গন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ছড়া ও সংস্কৃতির উৎসবে রাজশাহীতে সম্মানিত ২২ গুণিজন

প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত