চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি প্রার্থী ও সংসদ সদস্য হারুনুর রশীদ জনসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
সকালের দিকে তিনি গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা সুইচগেইট মাঠ থেকে গণসংযোগ শুরু করেন। এরপর ইউনিয়নের সব ওয়ার্ডে গিয়ে লিফলেট বিতরণ ও জনগণের সঙ্গে সৌজন্য বিনিময় করেন।
জনসংযোগকালে তিনি জনগণের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন এবং উন্নয়নের আশ্বাস প্রদান করেন। পরে মহিপুর মোড়ের বিভিন্ন দোকানে গিয়ে পথসভা ও লিফলেট বিতরণ করেন।
হারুনুর রশীদ বলেন, “আমি চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে পাঁচবার নির্বাচিত হয়েছি। জনগণ আমার অংশগ্রহণ ও উন্নয়ন কর্মকাণ্ড দেখেছে। এই বারও আশা করি ইনশাআল্লাহ জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবে। এটি আমার ষষ্ঠ বারের নির্বাচনে অংশগ্রহণ।”
এই সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ২ নং গোবরাতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুর রহমান এবং অন্যান্য ওয়ার্ডের নেতাকর্মীরা।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬