চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন হারুনুর রশীদ

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন হারুনুর রশীদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী মো. হারুনুর রশীদ ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রতীক তুলে দেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. হারুনুর রশীদকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ধানের শীষ পেলেন হারুনুর রশীদ

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এ চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি প্রার্থী মো. হারুনুর রশীদ ধানের শীষ প্রতীক পেয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহাদাত হোসেন মাসুদ আনুষ্ঠানিকভাবে তার হাতে প্রতীক তুলে দেন।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হিসেবে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মো. হারুনুর রশীদকে বিএনপির নির্বাচনী প্রতীক ধানের শীষ বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামতে যাচ্ছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত