ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে সামাজিক অবক্ষয় ও মাদক নির্মূল কমিটির উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গোয়ালনগর পশ্চিম খেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী লায়ন মো. কামাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. আবুল কাশেম মিয়া, শিক্ষাবিদ প্রভাষক মো. হুমায়ুন কবীর, প্রধান শিক্ষক মো. উমর ফারুক, ব্যবসায়ী নেতা ও সমাজসেবক কামরুল হাসান বাবু, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মো. নাসির ভুইয়া, সিঙ্গাপুরপ্রবাসী মো. রফিক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদক নির্মূল কমিটির সভাপতি মো. একরাম হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. ফাইজুল ইসলাম।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক গোয়ালনগর একাদশ প্রথমে ব্যাট করে ২৮৮ রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় ভলাকুট একাদশের সামনে। জবাবে ব্যাট করতে নেমে ভলাকুট একাদশ মাত্র ১১২ রানেই অলআউট হয়ে যায়। ফলে ১৭৬ রানের বড় ব্যবধানে জয় লাভ করে গোয়ালনগর একাদশ।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টের মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখাই মূল লক্ষ্য।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬