চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনা রুপসায় সন্ত্রাসীর গুলিতে যুবক মানিক নিহত

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনা রুপসায় সন্ত্রাসীর গুলিতে যুবক মানিক নিহত

খুলনার পুর্ব রুপসায় এক সন্ত্রাসী হামলায় ৩৭ বছর বয়সী যুবক মানিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় একটেল টাওয়ারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত মানিক রুপসার চর বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী "বি" কোম্পানির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রুপসা থানার ডিউটি অফিসার এ এস আই জনি আহমেদ নিহত মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের পর থেকে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনা রুপসায় সন্ত্রাসীর গুলিতে যুবক মানিক নিহত

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

খুলনার পুর্ব রুপসায় এক সন্ত্রাসী হামলায় ৩৭ বছর বয়সী যুবক মানিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার নৈহাটি ইউনিয়নের জয়পুর এলাকায় একটেল টাওয়ারের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।

নিহত মানিক রুপসার চর বাগমারা এলাকার বাসিন্দা বেলায়েত হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মানিক খুলনার শীর্ষ সন্ত্রাসী "বি" কোম্পানির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

রুপসা থানার ডিউটি অফিসার এ এস আই জনি আহমেদ নিহত মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ হত্যাকাণ্ডের পর থেকে ঘটনার তদন্ত শুরু করেছে এবং সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত