খুলনা নগরীর বায়তুন নুর শপিং সেন্টারে ভয়াবহ আগুন
প্রকাশের তারিখ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬
খুলনার বায়তুন নুর শপিং সেন্টারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে খুলনা নিউমার্কেটের পাশে অবস্থিত এই শপিং সেন্টারে আগুন লাগে। এতে মোবাইলের দোকান সহ ১০/১২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফায়ার সার্ভিসের ৬ টি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় রাত ১২ টার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। রাত পৌনে দুইটার দিকেও মার্কেটের কিছু জায়গা থেকেও ধোঁয়া বের হবার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানায়, রাত ১১ টা ১০ মিনিটের দিকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। সাথে সাথে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ শুরু করে। দুই ঘন্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রন করতে সক্ষম হয়। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি, সেনা ও নৌবাহিনীর সদস্য সহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে অংশ নেয়। খুলনা ফায়ার সার্ভিসের উপ পরিচালক এমডি আব্দুল মালেক বলেন, বায়তুন নুর শপিং সেন্টারে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সদস্যরা ঘটনাস্থলে দ্রুত ছুটে যান। বয়রা থেকে ও টুটপাড়া থেকে মোট ৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে কাজ করে। মার্কেটের আগুন নিয়ন্ত্রন হয় রাত ১ টা ১০ মিনিটের দিকে।
এঘটনায় ১০/১২ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। যার একটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়েগেছে। মার্কেটের সামনে বৈদ্যুতিক ও ইন্টারনেটের তার পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে বলে তিনি প্রাথমিকভাবে ধারনা করছেন। তবে এ আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে তিনি সঠিকভাবে বলতে পারেন নি।
তবে ব্যবসায়ীরা বলছে ঈদকে সামনে রেখে অনেক টাকার নতুন মোবাইল ফোন দোকানে উঠানো হয়েছিল। আগুনে মোবাইল সহ মোবাইলের যন্ত্রাংশ সহ দোকানের সব পুড়ে ছাই হয়েগেছে। মার্কেটের সামনে ফুডকোডের দোকান গুলো পুড়েগেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ
কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত