খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মামুন অর রশিদ ওরফে বাবু (৩৮) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (গতকাল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পূর্ব রূপসার মীনা বাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাবু খুলনা সদর থানার নতুন বাজার এলাকার আবু বক্করের ছেলে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পেইং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্র জানায়, বাবু পেশায় একজন মাছ ব্যবসায়ী। মঙ্গলবার সন্ধ্যায় রোজেমকো সি ফুডস-এ মাছ বিক্রি শেষে তিনি বাড়ির দিকে রওনা দেন। তালিমপুর মীরবাড়ি কবরস্থানের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বাম কাঁধে বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে বাবুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা তার শরীর থেকে একটি গুলি বের করেছেন।
রূপসা থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, আহত যুবক মাছ ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনার সময় তিনি পূর্ব রূপসার মীনা বাড়ির সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬