চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী

খুলনার সোনাডাঙ্গায় স্বামীর নির্যাতনে চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে বয়রা ইসলামিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রী মাসুদ ও তার স্ত্রী চাঁদনী ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের সংসারে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মাসুদ স্ত্রীকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর ভাই হৃৎদয় অভিযোগ করে বলেন, স্বামী মাসুদ প্রায়ই তার বোনকে নির্যাতন করতো। ঘটনার পর থেকে সে লাপাত্তা হয়ে গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, কয়েকদিন আগে স্বামী মাসুদ হৃৎদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওনা টাকা চাইতে হৃৎদয় মাসুদের বাসায় গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুদ হাত দিয়ে স্ত্রীর ডান চোয়ালে আঘাত করেন। এতে চাঁদনী অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাসুদ পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু, পলাতক স্বামী

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৫

featured Image

খুলনার সোনাডাঙ্গায় স্বামীর নির্যাতনে চাঁদনী (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৮টার দিকে বয়রা ইসলামিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজমিস্ত্রী মাসুদ ও তার স্ত্রী চাঁদনী ওই এলাকায় ভাড়া থাকতেন। তাদের সংসারে প্রায়ই কলহ হতো। মঙ্গলবার সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মাসুদ স্ত্রীকে কিল-ঘুষি মারলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চাঁদনীর ভাই হৃৎদয় অভিযোগ করে বলেন, স্বামী মাসুদ প্রায়ই তার বোনকে নির্যাতন করতো। ঘটনার পর থেকে সে লাপাত্তা হয়ে গেছে।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই জানান, কয়েকদিন আগে স্বামী মাসুদ হৃৎদয়ের কাছ থেকে ২০০ টাকা ধার নিয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই পাওনা টাকা চাইতে হৃৎদয় মাসুদের বাসায় গেলে কথাকাটাকাটির একপর্যায়ে মাসুদ হাত দিয়ে স্ত্রীর ডান চোয়ালে আঘাত করেন। এতে চাঁদনী অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মাসুদ পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত