চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় বিএনপির শোক কর্মসূচি, কোরআনখানি ও দোয়া মাহফিল

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় বিএনপির শোক কর্মসূচি, কোরআনখানি ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় খুলনায় দোয়া মাহফিল ও শোক কর্মসূচি পালন করেছে বিএনপি।

খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু বলেন, “গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন নেত্রী। আশির দশকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে নেমে তার নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল।”

তিনি বুধবার দুপুর ২টায় নগরীর কেডিএ এভিনিউয়ের তেঁতুলতলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, “১৯৯১ সালে সরকার গঠনের মাধ্যমে খালেদা জিয়া দেশের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেন। শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে শত নির্যাতন সহ্য করেও তিনি কখনো আপোস করেননি, দেশ ছেড়ে যাননি।”

দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মুজিবর রহমান।

মহানগর বিএনপির শোক কর্মসূচি

এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খুলনা মহানগর বিএনপির উদ্যোগে দিনব্যাপী শোক কর্মসূচি পালন করা হয়। নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং মহানগরের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়।

কেডি ঘোষ রোডস্থ মহানগর বিএনপির কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দলীয় কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। আগামী সাত দিন ধারাবাহিকভাবে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

জেলা বিএনপির সাত দিনের শোক ঘোষণা

খুলনা জেলা বিএনপি সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী এক যৌথ বিবৃতিতে জানান, জেলার ৯টি উপজেলা ও ২টি পৌরসভায় দোয়া, কোরআনখানি, কালো ব্যাজ ধারণ এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

গভীর শোক প্রকাশ

খুলনা বিএনপির নেতৃবৃন্দ এক শোকবার্তায় বলেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়ের সমাপ্তি। তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও জনগণের অধিকারের এক অদম্য প্রতীক।”

তারা আরও বলেন, “নির্যাতন ও অসুস্থতার মাঝেও তিনি কখনো আপোস করেননি। তার মৃত্যু শুধু একটি দলের নয়, সমগ্র জাতির জন্য অপূরণীয় ক্ষতি।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় বিএনপির শোক কর্মসূচি, কোরআনখানি ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত