খুলনায় ফেরি-ট্রলার সংঘর্ষে নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সকাল ১১ টার দিকে বটিয়াঘাটা উপজেলার বামনপাড়া নদীর কিনারায় স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
রুপসা নৌপুলিশ ফাঁড়ির এস আই শিমুল ঘোষ জানান, খবর পেয়ে নদী থেকে আকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তাকে খুলনায় নিয়ে আসার জন্য নৌপুলিশের একটি দল রওনা হয়েছে।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে। একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনের বাজার ঘাটের দিকে যাচ্ছিল। বৈরি আবহাওয়ার কারণে ফেরি ও ট্রলার মুখোমুখি সংঘর্ষে পড়লে ট্রলার থেকে তিনজন নদীতে পড়ে যান। দুজনকে উদ্ধার করা হলেও রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সাহাপাড়া এলাকার বাসিন্দা দিলিপ সরকারের ছেলে আকাশকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরবর্তীতে রুপসা ও সদর থানা নৌপুলিশ, খুলনা ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা আকাশের সন্ধানে অভিযান চালান। শনিবার সকালে বটিয়াঘাটা নদীর বামনপাড়া কিনারায় স্থানীয়রা আকাশের মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৫