চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তৌফিকুর রহমান

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তৌফিকুর রহমান

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। রবিবার (৩১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবির।

নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর আগে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তৌফিকুর রহমান

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. তৌফিকুর রহমান। রবিবার (৩১ আগস্ট) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব নেন।

দায়িত্ব গ্রহণকালে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আক্তার হোসেন এবং খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার এ এস এম কবির।

নতুন জেলা প্রশাসক তৌফিকুর রহমান এর আগে কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৭তম ব্যাচের কর্মকর্তা।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত