কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি আদালত প্রাঙ্গণে একজন সাংবাদিককে লাঠি দিয়ে আঘাত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুন্সি শতাধিক কোটি টাকা ঋণ পরিশোধ না করায় ‘ঋণখেলাপি’ হিসেবে চিহ্নিত হন। এ কারণে নির্বাচন কমিশন তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়। অভিযোগের বিরুদ্ধে রিট আবেদন করেন মুন্সি।
আজ বুধবার (২১ জানুয়ারি) রিট শুনানিতে উপস্থিত হওয়া মুন্সি আদালতের সিদ্ধান্তকে নিজের পক্ষে নিতে নিজের ছেলেকে দিয়ে আদালতে মোব তৈরি করান, যা নিরাপত্তার জন্য শঙ্কা তৈরি করে।
এই সময় একজন সাংবাদিক ভিডিও ধারণ করার চেষ্টা করলে মুন্সি নিজের হাতে থাকা স্টিলের লাঠি দিয়ে সাংবাদিককে আঘাত করেন। আঘাতে সাংবাদিকের মোবাইল ফোনও ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
হাইকোর্ট আজ বুধবার (২১ জানুয়ারি) রিট শুনানি শেষে মুন্সির মনোনয়ন সংক্রান্ত রিট খারিজ করে। এর ফলে তিনি এই নির্বাচনে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে মুন্সির বিপরীতে প্রার্থী হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬