চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্টের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্টের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন রোটার‍্যাক্ট ক্লাব অব কুমিল্লা ইউনিভার্সিটি তার ১৩তম চার্টার্ড দিবস উপলক্ষে শনিবার (২৪ জানুয়ারি) ‘অঙ্কুর’ অনুষ্ঠান আয়োজন করে।

দুপুর দুইটায় ব্যাডমিন্টন কোর্টে কেক কাটা অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদযাপন শুরু হয়। এরপর ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নাজমুস সাকিব এবং ফাহিমা সুলতানা রাতুয়ার সঞ্চালনায় সম্পন্ন হয়।

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মইনুল হাসান, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান, রোটার‍্যাক্ট ক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি তানভীর আনজুম সজল বলেন, “দীর্ঘ ১৩ বছরের পথচলায় নেতৃত্ব ও সহযোগিতার মাধ্যমেই সংগঠনটি আজকের অবস্থানে পৌঁছেছে। ‘Fellowship Through Service’ মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় ও সমাজকেন্দ্রিক বৃহৎ লক্ষ্য বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

অধ্যাপক ড. মইনুল হোসেন বলেন, “আমরা কেবল নিজের অঞ্চলের প্রতিনিধি নই, আমরা সবাই গ্লোবাল সিটিজেন। সেবার মাধ্যমে বন্ধন তৈরি হয়, নেতৃত্ব গড়ে ওঠে এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। সংগঠনের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।”

রোটারি ক্লাব অব লালমাইয়ের রেজবাউল হক রানা বলেন, “‘অঙ্কুর’ আজকের অনুষ্ঠানের তেরো বছর আগে রোপিত বীজ, যা নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিপক্ব বৃক্ষে রূপ নিয়েছে। রোটারি ও রোটার‍্যাক্ট শুধু সংগঠন নয়, এটি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে একজন মানুষকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার মাধ্যম।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোটার‍্যাক্টের ১৩তম চার্টার্ড দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত