চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন আটক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন আটক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অর্থনীতি বিভাগের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে হেনস্তার অভিযোগে বাস চালক, হেলপার ও স্থানীয় তিনজনসহ মোট পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি) কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রামের ভাটিয়ারী এলাকা থেকে তিশা প্লাটিনাম পরিবহনের একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন। যাত্রাপথে বাসের সিট ঠিক করে দেওয়ার কথা বলে হেলপার উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার শ্লীলতাহানি করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর ওই শিক্ষার্থী তার বিভাগের শিক্ষক ও সহপাঠীদের বিষয়টি অবহিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী পদুয়াবাজার নুরজাহান হোটেলের সামনে বাসটি থামালে স্থানীয় কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্টা করেন এবং গালাগালিতে জড়ান। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশে খবর দিলে কুমিল্লা সদর দক্ষিণ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিকভাবে তিনজনকে আটক করে। পরে শিক্ষার্থীরা বাসটির চালক ও হেলপারকে ক্যাম্পাসে নিয়ে এলে সেখান থেকে আরও দুইজনকে আটক করা হয়।

পদুয়াবাজার এলাকা থেকে আটক তিনজন হলেন—শ্রীবল্লভপুর এলাকার সাব্বির হোসেন (২৫), কচুয়া চৌমুহনী এলাকার নাজমুল হাসান (১৬) এবং কাজীপাড়া এলাকার রবিউল ইসলাম (১৭)। ক্যাম্পাস থেকে আটককৃতরা হলেন বাস চালক আলমগীর (৩০) ও সুপারভাইজার মামুন (৩১)।

এ বিষয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক স্বর্ণা মজুমদার বলেন, শিক্ষার্থীটি বর্তমানে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে। তিনি জানান, ভুক্তভোগী শিক্ষার্থী মামলার বিষয়ে সম্মত হয়েছেন এবং আদালতে জবানবন্দি দিতে প্রস্তুত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর লিখিত অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে থানায় মামলা করবে।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের এএসপি মুস্তাকিম বিল্লাহ ফেরদৌস বলেন, প্রক্টরিয়াল বডি থেকে প্রাপ্ত তথ্য ও ভুক্তভোগীর বক্তব্যের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্ঘাটনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নুরজাহান হোটেল এলাকায় সংঘর্ষের অভিযোগে তিনজন এবং ক্যাম্পাস থেকে দুইজনসহ মোট পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুবির নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে পাঁচজন আটক

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত