চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা
গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে রকিবুন নবী নামে একজনকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ই এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুল) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুল) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবীকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষেল অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে ২ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image
গাজীপুরের কালীগঞ্জে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে রকিবুন নবী নামে একজনকে ২ লাখ টাকা আর্থিক জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ই এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম, উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া (বারুল) এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বেরুয়া (বারুল) গ্রামের এ এম মাহমুদুন নবীর ছেলে রকিবুন নবীকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক একটি মামলায় ২ লাখ টাকা আর্থিক জরিমানা করেন। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে আল আমিন ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম বলেন, ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষেল অনুমতি ব্যতিরেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২ লাখ টাকা জরিমানা করা হয়। অবৈধভাবে মাটি কাটা বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত