গাজীপুরের কালীগঞ্জে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক কমিটির উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকাল ৬টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর জাসাস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জাসাসের আহ্বায়ক পনির খন্দকারের সভাপতিত্বে এবং পৌর জাসাসের সদস্য সচিব শহিদুল ইসলাম নান্নুর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন (মিঠু)।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাসাসের উপদেষ্টা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সালাউদ্দিন আহমেদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা জাসাসের উপদেষ্টা হারিজ আহমেদ।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক একেএম ফজলুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় সিদ্ধান্ত হয়— উপজেলা ও পৌর জাসাসের সকল সদস্যদের সমন্বয়ে টিম গঠন করে পাড়া-মহল্লা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে গণসংযোগ চালানো, লিফলেট বিতরণ, বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা, কেন্দ্রভিত্তিক কমিটি গঠন এবং নির্বাচনের দিন নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত থেকে সক্রিয় ভূমিকা পালন করা।
আর কোনো আলোচনা না থাকায় উপজেলা জাসাসের আহ্বায়ক পনির খন্দকার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বর্ধিত সভার সমাপ্তি ঘোষণা করেন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬