চেক পোস্ট

মূল পাতা

শিক্ষা

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, সরকার এখনই অনলাইনের দিকে যাচ্ছে না এবং কেবিনেট অনলাইন নিয়ে বড়ভাবে চিন্তা করছে না। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে যে ব্যয়গুলো করা হবে সেগুলো কীভাবে কার্যকর করা যায়, সে জন্যই পরিদর্শন চলছে। তিনি আরও বলেন, মে-জুন মাস নাগাদ সারা দেশব্যাপী জেলা-উপজেলার প্রাথমিক স্কুলগুলোও পরিদর্শন করা হবে। সামনে এই খাত নিয়ে বিশাল পরিকল্পনা আসছে। ববি হাজ্জাজ বলেন, শিক্ষাখাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলোও কীভাবে এগিয়ে নেয়া যায় এবং সেগুলো যাতে কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করা হবে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার: ববি হাজ্জাজ

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image
এখনই অনলাইন ক্লাসের দিকে যাচ্ছে না সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শের-ই-বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেন, সরকার এখনই অনলাইনের দিকে যাচ্ছে না এবং কেবিনেট অনলাইন নিয়ে বড়ভাবে চিন্তা করছে না। তিনি বলেন, প্রাথমিক শিক্ষাখাতে যে ব্যয়গুলো করা হবে সেগুলো কীভাবে কার্যকর করা যায়, সে জন্যই পরিদর্শন চলছে। তিনি আরও বলেন, মে-জুন মাস নাগাদ সারা দেশব্যাপী জেলা-উপজেলার প্রাথমিক স্কুলগুলোও পরিদর্শন করা হবে। সামনে এই খাত নিয়ে বিশাল পরিকল্পনা আসছে। ববি হাজ্জাজ বলেন, শিক্ষাখাতে অতীতের যে কাজগুলো আটকে আছে, সেগুলোও কীভাবে এগিয়ে নেয়া যায় এবং সেগুলো যাতে কার্যকর করা যায় সেই লক্ষ্যে কাজ করা হবে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত