চেক পোস্ট

মূল পাতা

খেলাধুলা

এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে: সাকিব

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে: সাকিব
সম্প্রতি একটি ইংরেজি দৈনিকের সঙ্গে আলাপকালে নিজের ক্রিকেট ও রাজনীতি নিয়ে খোলামেলা কথা বলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে দলীয় কার্যক্রম না থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দিচ্ছেন, তবে সুযোগ হলে ভবিষ্যতে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার। বিষয়টি নিয়ে অনেকেই সাকিব আল হাসানের সমালোচনা করেন। তবে ক্রিকেটে ফেরার আগ্রহ প্রকাশ করে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক এ বিশ্বসেরা অলরাউন্ডার। সোমবার (৬ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সাকিব আল হাসান লেখেন, এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ফেসবুক পোস্টে সাকিব লেখেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনা তৈরি করেছে। আমি সবার কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে। ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে সর্বোচ্চ উজাড় করে খেলতে চাই এবং সুযোগ পেলে দেশকে কিছু দারুণ পারফরম্যান্স উপহার দিতে চাই।’ ‘একটি দেশের উন্নয়নের জন্য রাজনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি আমার দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটা যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’ তিনি আরও লেখেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে আমি আমার ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে পারবো। এ লক্ষ্যে আমি বাংলাদেশের সব মানুষের কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।’

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে: সাকিব

প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত