চেক পোস্ট

মূল পাতা

খেলাধুলা

ম্যাচ জিতেও জরিমানা গুনল টাইগাররা

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
ম্যাচ জিতেও জরিমানা গুনল টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সমতা ফেরানো ম্যাচে জয় পেলেও শাস্তি এড়াতে পারেনি বাংলাদেশ দল। ধীরগতির বোলিংয়ের কারণে অধিনায়ক মেহেদী হাসান মিরাজসহ পুরো দলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের মধ্যে ওভার সম্পন্ন করতে না পারায় এই শাস্তি দেওয়া হয়েছে। ম্যাচে বাংলাদেশ নির্ধারিত সময়ের তুলনায় দুই ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে ব্যর্থ হলে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। সেই হিসেবে দুই ওভার কম থাকায় মোট ১০ শতাংশ জরিমানা গুনতে হয়েছে পুরো দলকে। অন-ফিল্ড আম্পায়ার রিচার্ড ইলিংওর্থ ও গাজী সোহেল, তৃতীয় আম্পায়ার নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুলের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অধিনায়ক মিরাজ দোষ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। এদিকে সোমবার (২০ এপ্রিল) দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। বোলারদের চাপে ১৯৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। তানজিদ হাসান ৭৮, নাজমুল হোসেন শান্ত ৫০ এবং তাওহীদ হৃদয়ের অপরাজিত ৩০ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা। এখন সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল, চট্টগ্রামে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ম্যাচ জিতেও জরিমানা গুনল টাইগাররা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত