চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

অভয়নগরের প্রেমবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অভয়নগরের প্রেমবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এস,এ,বি ইটভাটা এলাকায় ৪ এপ্রিল (শনিবার) মীম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, মরদেহে কোনো দংশনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। নিহত মীম খুলনার কয়রা উপজেলার হুগলা গ্রামের সুজন হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে এস,এ,বি ইটভাটা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই কাজ করতেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মীম। এ সময় স্বজনরা দাবি করেন, তাকে সাপে কামড় দিয়েছে। পরে তার স্বামী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অভয়নগরের প্রেমবাগে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এস,এ,বি ইটভাটা এলাকায় ৪ এপ্রিল (শনিবার) মীম (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে। কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, মরদেহে কোনো দংশনের স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। নিহত মীম খুলনার কয়রা উপজেলার হুগলা গ্রামের সুজন হোসেনের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে এস,এ,বি ইটভাটা এলাকায় বসবাস করতেন এবং সেখানেই কাজ করতেন বলে জানা গেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ভোরে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মীম। এ সময় স্বজনরা দাবি করেন, তাকে সাপে কামড় দিয়েছে। পরে তার স্বামী দ্রুত তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠান। পরে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত