সাবেক স্পিকার, প্রবীণ আইনজীবী ও বিশিষ্ট রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (১২ জুলাই) এক শোকবার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ইয়াসের খান চৌধুরী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসের অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব ছিলেন। জাতীয় সংসদের স্পিকার হিসেবে তিনি নিরপেক্ষতা, দক্ষতা ও প্রজ্ঞার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সংসদ পরিচালনায় তার অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা সুসংহত করা এবং দেশের আইন অঙ্গনকে সমৃদ্ধ করতে একজন শীর্ষস্থানীয় আইনজীবী হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের অবদান অনস্বীকার্য।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশ ও জনগণের কল্যাণ এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আমৃত্যু কাজ করে গেছেন। তার মতো অভিজ্ঞ, প্রাজ্ঞ ও সর্বজনশ্রদ্ধেয় রাজনীতিবিদের প্রয়াণ দেশের রাজনৈতিক ও আইন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হওয়ার নয়।

রোববার, ১২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬