‘দোকান খোলার মতো’ নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রবণতা বন্ধ করে বিদ্যমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণাভিত্তিক, পূর্ণাঙ্গ আবাসিক প্রতিষ্ঠানে রূপান্তরের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) জামতলা চত্বরে ‘দেশ গড়তে জুলাই জাগরণের পদযাত্রা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানের আয়োজন করে জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তি।
সারজিস আলম বলেন, পর্যাপ্ত বাজেট, আবাসন ও গবেষণার সুযোগ ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় প্রকৃত অর্থে বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে না। রাজনৈতিক বিবেচনায় জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
জাবিপ্রবির আবাসন সংকটের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য মাত্র দুটি আবাসিক হল রয়েছে, যেখানে ৩৫০ জনেরও থাকার সুযোগ নেই। ফলে অধিকাংশ শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে মেসে থাকতে হয়।
তিনি আরও বলেন, বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে গবেষণা, অবকাঠামো ও শিক্ষার মান উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে। শুধু বিশ্ববিদ্যালয়ের নাম দিলেই শিক্ষার মান নিশ্চিত হয় না।
সমসাময়িক রাজনীতি প্রসঙ্গে সারজিস আলম বলেন, নতুন বাংলাদেশ গড়তে সব রাজনৈতিক দলের জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিজের দলের ভুলকেও সমালোচনা করার সাহস না থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে না এবং নতুন করে স্বৈরাচারের ঝুঁকি তৈরি হতে পারে।
এ সময় শিক্ষার্থীদের শুধু একাডেমিক কার্যক্রমে সীমাবদ্ধ না থেকে সুস্থ রাজনৈতিক চর্চা, মুক্ত বিতর্ক ও সমসাময়িক বিষয়ে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন জাবিপ্রবি শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান এবং এনসিপির কেন্দ্রীয় স্বাস্থ্য কমিটির সদস্য নাহিদা বুসরা। এছাড়াও সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬