শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

২৪ জুলাই শহীদদের স্মরণে জাবিপ্রবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

২৪ জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রশীদ । তিনি বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আজকের এই দোয়া তাদের প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা চাই তাদের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইসলামী মূল্যবোধের সমাজ গড়ে তুলতে।

সাধারণ সম্পাদক আব্দুল আহাদ(ফাহাদ)  বলেন,  

শহীদরা আমাদের প্রেরণা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো তাদের দেখানো পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে ছাত্রশিবির ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

#জাবিপ্রবি #ছাত্রশিবির #জুলাইশহীদ

চেকপোস্ট

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

২৪ জুলাই শহীদদের স্মরণে জাবিপ্রবি ছাত্রশিবিরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

২৪ জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।

আজ ১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি মামুনুর রশীদ । তিনি বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের রক্তের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। আজকের এই দোয়া তাদের প্রতি আমাদের শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আমরা চাই তাদের আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও ইসলামী মূল্যবোধের সমাজ গড়ে তুলতে।

সাধারণ সম্পাদক আব্দুল আহাদ(ফাহাদ)  বলেন,  

শহীদরা আমাদের প্রেরণা। তাদের আত্মত্যাগ বৃথা যেতে পারে না। আমাদের দায়িত্ব হলো তাদের দেখানো পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করা। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার মাধ্যমে শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।

দোয়া মাহফিলে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের  শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, শহীদদের স্মৃতিকে অম্লান রাখতে ছাত্রশিবির ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত