শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ভয়াবহ বাস দুর্ঘটনা

ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ইমাদ পরিবহনের বাস।

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের সদর উপজেলার চরগোবরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস একই মহাসড়কে চলন্ত আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

#সড়কদুর্ঘটনা #গোপালগঞ্জ #বাসদুর্ঘটনা

চেকপোস্ট

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ইমাদ পরিবহনের বাস।

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

গোপালগঞ্জের সদর উপজেলার চরগোবরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস একই মহাসড়কে চলন্ত আরেকটি বাসকে অতিক্রম করার চেষ্টা করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

সংঘর্ষের তীব্রতায় বাসটির ছাদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে মূল কাঠামো থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ এবং ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত