রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের মধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
তিনি নিজের ফেসবুক পোস্টে দাবি করেন, ধর্ষণের বিচার সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করে জনসম্মুখে অপরাধীর ফাঁসি কার্যকর করতে হবে। একই সঙ্গে তিনি বিদ্যমান বিচারব্যবস্থার পরিবর্তনের আহ্বান জানান।
চমক লেখেন, আইন পরিবর্তন না হলে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে পারে এমন আশঙ্কাও তিনি প্রকাশ করেন।
এ ঘটনায় অন্যান্য শোবিজ তারকারাও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। অভিনেতা মিশু সাব্বিরসহ অনেকেই ধর্ষণের বিচার নিয়ে কঠোর অবস্থান ও ক্ষোভ প্রকাশ করেছেন।
রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার ব্যবস্থার কার্যকারিতা ও দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬