সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

আইসিসি টুর্নামেন্টের চ্যালেঞ্জ আলাদা

৪০-এর কাছাকাছি বয়সেও বিশ্বকাপ লক্ষ্য রোহিতের

রোহিত শর্মা। ছবি : সংগৃহীত

বয়স ৪০ ছুঁইছুঁই হলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়েননি ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডেতে খেলছেন তিনি।

জিওহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে তার কাজ শেষ হয়ে গেছে’ এমন ভাবনা এখনো তার মাথায় আসেনি।

রোহিত বলেন, সামনে তাকানোর মতো কিছু না কিছু সবসময়ই থাকবে। তাই তিনি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন এবং সামনে কী অপেক্ষা করছে, সেটিও দেখছেন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামী বছরের ৪ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

২০২৩ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ভারত। সেই আসরে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করেছিলেন ভারতের এই ওপেনার।

তবে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি আলাদা হবে বলে মনে করেন রোহিত। তার মতে, বিশ্বকাপ কিংবা অন্য কোনো আইসিসি টুর্নামেন্টে বিভিন্ন প্রতিপক্ষ ও ভেন্যুর বিপক্ষে খেলতে হয়। তাই প্রস্তুতি ও পরিকল্পনাতেও ভিন্নতা প্রয়োজন।

এদিকে ভারতের ওয়ানডে দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকলেও আপাতত তার লক্ষ্য পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

#ভারতক্রিকেট #রোহিতশর্মা #২০২৭বিশ্বকাপ

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

৪০-এর কাছাকাছি বয়সেও বিশ্বকাপ লক্ষ্য রোহিতের

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বয়স ৪০ ছুঁইছুঁই হলেও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলার স্বপ্ন ছাড়েননি ভারতের অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেটে এখন শুধু ওয়ানডেতে খেলছেন তিনি।

জিওহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত জানান, আন্তর্জাতিক ক্যারিয়ারে তার কাজ শেষ হয়ে গেছে’ এমন ভাবনা এখনো তার মাথায় আসেনি।

রোহিত বলেন, সামনে তাকানোর মতো কিছু না কিছু সবসময়ই থাকবে। তাই তিনি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছেন এবং সামনে কী অপেক্ষা করছে, সেটিও দেখছেন।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। আগামী বছরের ৪ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট চলবে ২১ নভেম্বর পর্যন্ত।

২০২৩ বিশ্বকাপে রোহিতের নেতৃত্বেই ফাইনালে উঠেছিল ভারত। সেই আসরে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। বিশেষ করে ইনিংসের শুরুতে দ্রুত রান তোলার দায়িত্ব পালন করেছিলেন ভারতের এই ওপেনার।

তবে ২০২৭ বিশ্বকাপের প্রস্তুতি আলাদা হবে বলে মনে করেন রোহিত। তার মতে, বিশ্বকাপ কিংবা অন্য কোনো আইসিসি টুর্নামেন্টে বিভিন্ন প্রতিপক্ষ ও ভেন্যুর বিপক্ষে খেলতে হয়। তাই প্রস্তুতি ও পরিকল্পনাতেও ভিন্নতা প্রয়োজন।

এদিকে ভারতের ওয়ানডে দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আলোচনা থাকলেও আপাতত তার লক্ষ্য পরিষ্কার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন তিনি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত