শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

সিরিজ জয় ২-১ ব্যবধানে

অস্ট্রেলিয়ার ৩৬৩ টপকে ভারতের মেয়েদের রেকর্ড জয়

৩৬৩ রানও দশ বল হাতে রেখে ছুঁয়ে ফেলেছে ভারতের মেয়েরা। ছবি : সংগৃহীত

নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার ইতিহাস গড়েছে ভারত ‘এ’ নারী দল। অস্ট্রেলিয়া ‘এ’-এর দেওয়া ৩৬৩ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ৪ উইকেটে পেরিয়ে গেছে তারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মোহালিতে তিন ম্যাচের সিরিজের শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে ৩৬২ রানের জবাবে ৪৮.২ ওভারে ৬ উইকেটে ৩৬৪ রান করে জয় পায় ভারত ‘এ’। এই জয়ে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়।

বিশাল লক্ষ্য তাড়ায় ভারতের জয়ের নায়ক মিন্নু মনি। সাত নম্বরে নেমে মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। শেষ দিকে জিন্তিমণি কলিতাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিন্নু।

তবে ভারতের শুরুটা খুব স্বস্তির ছিল না। ২০তম ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সেখান থেকে অনুষ্কা শর্মা ও নিকি প্রসাদের ৯১ রানের জুটি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। অনুষ্কা করেন ৫৮ রান, আর নিকির ব্যাট থেকে আসে ৭৬।

এরপর ষষ্ঠ উইকেটে নিকি প্রসাদের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন মিন্নু মনি। নিকি আউট হওয়ার পরও থামেননি মিন্নু। জিন্তিমণি কলিতা ১৯ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন।

এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে। চার্লি নট ৭০ বলে ১০৯ এবং কোর্টনি ওয়েব ৯২ বলে ৯৫ রান করেন। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ১৬৬ রান। ভারতের বৈষ্ণবী শর্মা ও নিকি প্রসাদ নেন চারটি করে উইকেট।

নারী ৫০ ওভারের ক্রিকেটে এর চেয়ে বড় সফল রান তাড়ার রেকর্ড রয়েছে বেঙ্গলের। ২০২৪ সালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জয় পেয়েছিল বেঙ্গল। ফলে ৩৬৩ রান তাড়া করে ভারত ‘এ’-এর এই জয় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

#নারীক্রিকেট #ভারতএনারীদল #মিন্নুমনি

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

অস্ট্রেলিয়ার ৩৬৩ টপকে ভারতের মেয়েদের রেকর্ড জয়

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নারী লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ার ইতিহাস গড়েছে ভারত ‘এ’ নারী দল। অস্ট্রেলিয়া ‘এ’-এর দেওয়া ৩৬৩ রানের লক্ষ্য ১০ বল হাতে রেখে ৪ উইকেটে পেরিয়ে গেছে তারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মোহালিতে তিন ম্যাচের সিরিজের শেষ আনঅফিশিয়াল ওয়ানডেতে ৩৬২ রানের জবাবে ৪৮.২ ওভারে ৬ উইকেটে ৩৬৪ রান করে জয় পায় ভারত ‘এ’। এই জয়ে সিরিজও ২-১ ব্যবধানে নিজেদের করে নেয়।

বিশাল লক্ষ্য তাড়ায় ভারতের জয়ের নায়ক মিন্নু মনি। সাত নম্বরে নেমে মাত্র ৫৬ বলে অপরাজিত ৮৮ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চার ও ৩টি ছক্কা। শেষ দিকে জিন্তিমণি কলিতাকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিন্নু।

তবে ভারতের শুরুটা খুব স্বস্তির ছিল না। ২০তম ওভারে ১১৯ রানে চতুর্থ উইকেট হারানোর পর অস্ট্রেলিয়া ‘এ’ ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। সেখান থেকে অনুষ্কা শর্মা ও নিকি প্রসাদের ৯১ রানের জুটি ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। অনুষ্কা করেন ৫৮ রান, আর নিকির ব্যাট থেকে আসে ৭৬।

এরপর ষষ্ঠ উইকেটে নিকি প্রসাদের সঙ্গে ১০৭ রানের জুটি গড়েন মিন্নু মনি। নিকি আউট হওয়ার পরও থামেননি মিন্নু। জিন্তিমণি কলিতা ১৯ রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দেন।

এর আগে অস্ট্রেলিয়া ‘এ’ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬২ রান সংগ্রহ করে। চার্লি নট ৭০ বলে ১০৯ এবং কোর্টনি ওয়েব ৯২ বলে ৯৫ রান করেন। তৃতীয় উইকেটে তাদের জুটি থেকে আসে ১৬৬ রান। ভারতের বৈষ্ণবী শর্মা ও নিকি প্রসাদ নেন চারটি করে উইকেট।

নারী ৫০ ওভারের ক্রিকেটে এর চেয়ে বড় সফল রান তাড়ার রেকর্ড রয়েছে বেঙ্গলের। ২০২৪ সালে হরিয়ানার বিপক্ষে ৩৯০ রান তাড়া করে জয় পেয়েছিল বেঙ্গল। ফলে ৩৬৩ রান তাড়া করে ভারত ‘এ’-এর এই জয় তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত