আন্তর্জাতিক বিরতির শুরুতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। চোটের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে একসঙ্গে সরে দাঁড়িয়েছেন পাঁচ ফুটবলার কোল পালমার, ডেকলান রাইস, মার্কাস রাশফোর্ড, কোবি মাইনু ও টিনো লিভ্রামেন্টো।
সোমবার ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন পাঁচ খেলোয়াড়ের সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তাদের পরিবর্তে নটিংহাম ফরেস্টের মরগান গিবস-হোয়াইট ও এভারটনের জেমস গার্নারকে দলে ডেকেছেন কোচ টমাস টুখেল।
চোটের কারণে পালমারের অনুপস্থিতি ইংল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ধাক্কা। ২০২৬ বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ার পর আবারও টুখেলের স্কোয়াডে ফিরেছিলেন চেলসি তারকা। চলতি মৌসুমে চেলসির হয়ে সাত ম্যাচে চার গোল ও দুই অ্যাসিস্ট করেছেন তিনি। তবে পেশির সমস্যার কারণে এবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে পারছেন না।
আর্সেনালের ডেকলান রাইসও চোটের কারণে বিশ্রাম ও চিকিৎসার জন্য আন্তর্জাতিক উইন্ডো থেকে সরে দাঁড়িয়েছেন। বিশ্বকাপে চোট নিয়ে খেলার পর চলতি প্রিমিয়ার লিগে আর্সেনালের পাঁচ ম্যাচেই শুরু থেকে খেলেছেন তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড ও কোবি মাইনুও চোটের কারণে দলে থাকতে পারছেন না। ফুলহামের বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের ম্যাচের পর দুজনই চোট সমস্যায় পড়েন। রাশফোর্ড বিশ্বকাপের পর থেকেই নিতম্বের সমস্যায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিউক্যাসলের টিনো লিভ্রামেন্টোও চোটের কারণে আন্তর্জাতিক উইন্ডোতে খেলতে পারবেন না।
ইংল্যান্ড ২৬ সেপ্টেম্বর ওয়েম্বলিতে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে নেশন্স লিগ অভিযান শুরু করবে। এরপর ২৯ সেপ্টেম্বর প্রাগে চেক প্রজাতন্ত্র, ৩ অক্টোবর রিয়েকায় ক্রোয়েশিয়া এবং ৬ অক্টোবর আবার ওয়েম্বলিতে চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে টুখেলের দল।
ফিফার নতুন সূচিতে সেপ্টেম্বর ও অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডো একসঙ্গে হওয়ায় এবার প্রায় তিন সপ্তাহ জাতীয় দলের সঙ্গে থাকতে হবে খেলোয়াড়দের। সেই দীর্ঘ আন্তর্জাতিক সূচনার শুরুতেই চোটের কারণে পাঁচ ফুটবলারকে হারাল ইংল্যান্ড।

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬