ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের তৃতীয় আসরের জন্য মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। দলে রয়েছেন নাসির হোসেন, ইমরুল কায়েস, রুবেল হোসেন ও রনি তালুকদারের মতো পরিচিত ক্রিকেটাররা।
বুধবার বাংলাদেশ চ্যাম্পিয়নস তাদের স্কোয়াড ঘোষণা করে। মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দলে আরও আছেন আরাফাত সানী, কামরুল ইসলাম রাব্বী, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, জহুরুল ইসলাম অমি, শুভাগত হোম, আবু জায়েদ চৌধুরী ও ফজলে মাহমুদ রাব্বী।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে। শারজাহ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায়।
এরপর সূচি অনুযায়ী ৫ অক্টোবর ইংল্যান্ড, ৭ অক্টোবর অস্ট্রেলিয়া, ৯ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ, ১১ অক্টোবর ভারত এবং ১৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬