সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হত্যার কারণ ও জড়িতদের খুঁজছে পুলিশ

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ছবি : চেকপোস্ট

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আলাইপুর এলাকায় মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশফুডসের পেছনে মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পী আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পী। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আনোয়ার জাহিদ বলেন, কে বা কারা বাপ্পীকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

#খুলনা_সংবাদ #হত্যাকাণ্ড #রূপসা

চেকপোস্ট

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের আলাইপুর এলাকায় মাছের ঘের থেকে মো. বাপ্পী (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের ফ্রেশফুডসের পেছনে মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত বাপ্পী আলাইপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ব্যক্তির নাম বাপ্পী। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ওসি আনোয়ার জাহিদ বলেন, কে বা কারা বাপ্পীকে হত্যা করেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত