মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতার আহ্বান

দক্ষিন এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান চতুর্থ: জেলা প্রশাসক হুরে জান্নাত

ছবি : চেকপোস্ট

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। দিবসের এবারের প্রতিপাদ্য " ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরন, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা "।  

প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, জনগনের সঠিক তথ্য প্রদান ও গ্রহণের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে চলেছে, যেখানে বর্তমানে দক্ষিন এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থা চতুর্থ। ডিজিটাল যুগে অবাধ তথ্য প্রবাহের সুবিধা থাকলেও, একই সাথে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন - এই তিন ধরনের তথ্য বিভ্রাট সমাজ ও রাস্ট্রে বিশৃঙ্খলা তৈরি করছে। 

এই ডিজিটাল তথ্য বিভ্রাট রুখতে হলে নাগরিকদের তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট - চেক করার প্রবনতা বাড়াতে হবে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা আনতে হবে। তাহলেই সঠিক তথ্য দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহি মুলক সমাজ গঠনে সঠিক তথ্য গ্রহণ এবং গুজব প্রতিরোধে সম্মিলিত সচেতনার কোন বিকল্প নেই। 

তিনি আরো বলেন, সঠিক তথ্য প্রচারে প্রত্যেক দপ্তরকে নিজ নিজ ওয়েবসাইট হালনাগাদ করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা প্রমুখ বক্তব্যে রাখেন। তথ্য অধিকার বিষয়ে ধারনাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে খুলনা সার্কিট হাউজ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়৷ শোভাযাত্রায় সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

Image

#খুলনা_সংবাদ #তথ্যঅধিকারদিবস #অপতথ্যরোধ

চেকপোস্ট

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিন এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান চতুর্থ: জেলা প্রশাসক হুরে জান্নাত

প্রকাশের তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ সোমবার ২৮ সেপ্টেম্বর সকালে খুলনা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত। দিবসের এবারের প্রতিপাদ্য " ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরন, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভুমিকা "।  

প্রধান অতিথি জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, জনগনের সঠিক তথ্য প্রদান ও গ্রহণের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকার কাজ করে চলেছে, যেখানে বর্তমানে দক্ষিন এশিয়ার তথ্য অধিকার আইন বাস্তবায়নে বাংলাদেশের অবস্থা চতুর্থ। ডিজিটাল যুগে অবাধ তথ্য প্রবাহের সুবিধা থাকলেও, একই সাথে মিস ইনফরমেশন, ডিস ইনফরমেশন এবং ম্যাল ইনফরমেশন - এই তিন ধরনের তথ্য বিভ্রাট সমাজ ও রাস্ট্রে বিশৃঙ্খলা তৈরি করছে। 

এই ডিজিটাল তথ্য বিভ্রাট রুখতে হলে নাগরিকদের তথ্যের সত্যতা যাচাই বা ফ্যাক্ট - চেক করার প্রবনতা বাড়াতে হবে। তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতনতা আনতে হবে। তাহলেই সঠিক তথ্য দ্রুত প্রকাশ করা সম্ভব হবে। একটি স্বচ্ছ ও জবাবদিহি মুলক সমাজ গঠনে সঠিক তথ্য গ্রহণ এবং গুজব প্রতিরোধে সম্মিলিত সচেতনার কোন বিকল্প নেই। 

তিনি আরো বলেন, সঠিক তথ্য প্রচারে প্রত্যেক দপ্তরকে নিজ নিজ ওয়েবসাইট হালনাগাদ করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) ইরুফা সুলতানা প্রমুখ বক্তব্যে রাখেন। তথ্য অধিকার বিষয়ে ধারনাপত্র উপস্থাপন করেন টিআইবির এরিয়া কোঅর্ডিনেটর মো: আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্যে রাখেন, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার তরুন কুমার মন্ডল, জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় বিভিন্ন সরকারি - বেসরকারি দপ্তরের কর্মকর্তাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষ্যে খুলনা সার্কিট হাউজ চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়৷ শোভাযাত্রায় সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ শ্রেনী পেশার মানুষ অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত