বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

দেশজুড়ে বাড়ছে হামের সংক্রমণ ও মৃত্যু

হাম আতঙ্কে দেশ: ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু মোট মৃত্যু ৫২৮

হাসপাতালে চিকিৎসাধীন দুই শিশু। ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৩৪ শিশু হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৮টি নিশ্চিত সংক্রমণ এবং ১ হাজার ৩০৬টি উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে, ঢাকায় সর্বোচ্চ ১০ জন শিশু মারা গেছে। ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬ জন নিশ্চিতভাবে হামে এবং ৪৪২ জন উপসর্গে মারা গেছে।

একই সময়ে ৮ হাজার ৬২২ শিশু পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৬৩ হাজার ৮১৩ শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩৬ হাজার ১৭৬ শিশু আক্রান্ত এবং ২২৪ শিশুর মৃত্যু হয়েছে।

#হাম_আতঙ্ক #শিশু_মৃত্যু #বাংলাদেশ_স্বাস্থ্য

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

হাম আতঙ্কে দেশ: ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু মোট মৃত্যু ৫২৮

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দেশে হাম ও এর উপসর্গে মৃত্যু ও সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে, ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫২৮ জনে।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এসব মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৩৪ শিশু হাম ও উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ১২৮টি নিশ্চিত সংক্রমণ এবং ১ হাজার ৩০৬টি উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে।

বিভাগভিত্তিক হিসেবে দেখা গেছে, ঢাকায় সর্বোচ্চ ১০ জন শিশু মারা গেছে। ময়মনসিংহে ২ জন এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও সিলেটে একজন করে মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮৬ জন নিশ্চিতভাবে হামে এবং ৪৪২ জন উপসর্গে মারা গেছে।

একই সময়ে ৮ হাজার ৬২২ শিশু পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং ৬৩ হাজার ৮১৩ শিশু উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, যেখানে ৩৬ হাজার ১৭৬ শিশু আক্রান্ত এবং ২২৪ শিশুর মৃত্যু হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত