বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রক্ষায় দ্রুত উদ্যোগের দাবি

নদীভাঙনের হুমকিতে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়

ছবি : চেকপোস্ট

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কচুবাচা জাহাজের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদীভাঙনের হুমকিতে পড়েছে। নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত বিদ্যালয়টির চারপাশে ভাঙন বাড়তে থাকায় যেকোনো সময় এটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যন্ত এই অঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। স্থানীয়দের ভাষ্য, এ বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চাকরি, ব্যবসাসহ নানা পেশায় নিয়োজিত রয়েছেন। ফলে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে সাম্প্রতিক সময়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করায় বিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দৃশ্যমান হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ও কচুবাচা জাহাজের আলগা গ্রামটি রক্ষায় এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ অবস্থায় বিদ্যালয় ও বসতবাড়ি রক্ষায় দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

#কুড়িগ্রাম_সংবাদ #নদীভাঙন #প্রাথমিকবিদ্যালয়

চেকপোস্ট

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

নদীভাঙনের হুমকিতে কুড়িগ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কচুবাচা জাহাজের আলগা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভয়াবহ নদীভাঙনের হুমকিতে পড়েছে। নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত বিদ্যালয়টির চারপাশে ভাঙন বাড়তে থাকায় যেকোনো সময় এটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

প্রত্যন্ত এই অঞ্চলের শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি। স্থানীয়দের ভাষ্য, এ বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন স্থানে চাকরি, ব্যবসাসহ নানা পেশায় নিয়োজিত রয়েছেন। ফলে প্রতিষ্ঠানটি এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে সাম্প্রতিক সময়ে নদীভাঙন তীব্র আকার ধারণ করায় বিদ্যালয়টির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীতীরবর্তী এলাকায় ব্যাপক ভাঙন দৃশ্যমান হয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে যেকোনো সময় বিদ্যালয়টি নদীগর্ভে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ও কচুবাচা জাহাজের আলগা গ্রামটি রক্ষায় এখন পর্যন্ত সরকারি পর্যায়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এ অবস্থায় বিদ্যালয় ও বসতবাড়ি রক্ষায় দ্রুত নদীভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

ভাঙনকবলিত এলাকা সরেজমিন পরিদর্শন করে দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত