বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

হাম আতঙ্কে দেশ, একদিনেই ১৭ শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১,৪৫৬

দেশজুড়ে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৫৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।সোমবার ৪ মে প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জনে পৌঁছেছে।এই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬৭ জনে এবং মোট ৫২ জন শিশুর মৃত্যু হয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৮ হাজার ৮৪২ জন শিশু এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ হাজার ১৫১ জন। চলতি সময়ে হামের উপসর্গ দেখা দেওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৯১ জনে, যা জনস্বাস্থ্যে বড় উদ্বেগ তৈরি করেছে।

হাম আতঙ্কে দেশ, একদিনেই ১৭ শিশুর মৃত্যু নতুন শনাক্ত ১,৪৫৬