মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

তদন্তেও যুক্ত হবে এপিবিএন

এপিবিএন পাচ্ছে অপরাধ তদন্তের ক্ষমতা, নতুন আইনের খসড়া অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি : পিএমও

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার বিধান রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের কক্ষ-১০০০-তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইনটির খসড়া প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’ যুগোপযোগী করে বাংলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত খসড়াটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া আইনে পুরোনো অধ্যাদেশ রহিত করে এর অধীনে পরিচালিত কার্যক্রমের বৈধতা বজায় রাখার প্রস্তাব রাখা হয়েছে।

এপিবিএনের নতুন দায়িত্ব

প্রস্তাবিত আইন অনুযায়ী, পুলিশ বাহিনীর অধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এপিবিএনকে জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দায়িত্বও দেওয়া হবে।

তদন্ত ক্ষমতার প্রস্তাব

খসড়া আইনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যরা ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপ্রক্রিয়া পরিচালনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

#এপিবিএন #নিরাপত্তাব্যবস্থা #নতুনআইন

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

এপিবিএন পাচ্ছে অপরাধ তদন্তের ক্ষমতা, নতুন আইনের খসড়া অনুমোদন

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার বিধান রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ের কক্ষ-১০০০-তে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৮তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। আইনটির খসড়া প্রণয়ন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৯৭৯ সালের ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধ্যাদেশ’ যুগোপযোগী করে বাংলায় নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রস্তাবিত খসড়াটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

খসড়া আইনে পুরোনো অধ্যাদেশ রহিত করে এর অধীনে পরিচালিত কার্যক্রমের বৈধতা বজায় রাখার প্রস্তাব রাখা হয়েছে।

এপিবিএনের নতুন দায়িত্ব

প্রস্তাবিত আইন অনুযায়ী, পুলিশ বাহিনীর অধীন আর্মড পুলিশ ব্যাটালিয়ন একজন অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে পরিচালিত হবে।

এপিবিএনকে জননিরাপত্তা নিশ্চিত করা, ভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার দায়িত্ব দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার দায়িত্বও দেওয়া হবে।

তদন্ত ক্ষমতার প্রস্তাব

খসড়া আইনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি ও প্রচলিত আইন অনুসরণ করে এপিবিএনের সদস্যরা ফৌজদারি অপরাধ তদন্ত ও সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করতে পারবেন।

এ ছাড়া বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচারপ্রক্রিয়া পরিচালনার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।

লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং শেষে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ চূড়ান্ত অনুমোদন পেয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত