হবিগঞ্জের লাখাই উপজেলায় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ টিম।মঙ্গলবার ৫ মে ২০২৬ দুপুর ১২টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত লাখাই থানাধীন বুল্লা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে দেখা যায়, কয়েকটি দোকানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করা হচ্ছিল। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো শেখ শাহাদ এন্টারপ্রাইজ ১০,০০০ টাকা, ভাই ভাই ফল ভান্ডার ৫,০০০ টাকা, হাজী শফি স্টোর ১০,০০০ টাকা এবং রুবেল স্টোর ১০,০০০ টাকা। র্যাব-৯ জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একইসঙ্গে ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।