বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পৌরসভা মাঠে আলোচনা ও দোয়া মাহফিল

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জে বিশাল জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুশটি বের করা হয়।

জুলুশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি নানা সাজে সজ্জিত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে নবীপ্রেমিকরা এতে অংশগ্রহণ করেন।

শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি হবিগঞ্জ পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে জেলার বিভিন্ন এলাকা থেকে দশ হাজারেরও বেশি নবীপ্রেমিক অংশ নেন।

পরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান তুলে ধরেন।

আলোচনা সভায় মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও শান্তির পথে চলার আহ্বান জানানো হয়। শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

#হবিগঞ্জ #ঈদেমিলাদুন্নবী #জশনে_জুলুশ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল জশনে জুলুশ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হবিগঞ্জে বিশাল জশনে জুলুশ অনুষ্ঠিত হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টায় চৌধুরী বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে জশনে জুলুশটি বের করা হয়।

জুলুশে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। ব্যানার-ফেস্টুনের পাশাপাশি নানা সাজে সজ্জিত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন নিয়ে নবীপ্রেমিকরা এতে অংশগ্রহণ করেন।

শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুশটি হবিগঞ্জ পৌরসভা মাঠে গিয়ে শেষ হয়। আয়োজকদের দাবি, এতে জেলার বিভিন্ন এলাকা থেকে দশ হাজারেরও বেশি নবীপ্রেমিক অংশ নেন।

পরে পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর অবদান তুলে ধরেন।

আলোচনা সভায় মহানবীর শিক্ষা ও আদর্শ অনুসরণ করে মানবিক মূল্যবোধ, ভ্রাতৃত্ব ও শান্তির পথে চলার আহ্বান জানানো হয়। শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত