বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সোমবার দুপুর থেকে মিলছে না সন্ধান

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার একটি মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে জানিয়েছে পরিবার।

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে যায়। পরে তারা প্রতিষ্ঠানে ফিরে না আসায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

খবর পাওয়ার পর থেকেই স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে এখনো পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

#গোপালগঞ্জ_সংবাদ #শিক্ষার্থী_নিখোঁজ #নিখোঁজের_খবর

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

গোপালগঞ্জের মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ, খোঁজ মিলছে না

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা এলাকার একটি মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মাদরাসা থেকে বের হওয়ার পর তারা আর ফিরে আসেনি। এরপর থেকে পরিবারের সদস্য ও মাদরাসা কর্তৃপক্ষ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের সন্ধান পাননি।

নিখোঁজ শিক্ষার্থীরা হলেন সদর উপজেলার মাটলা গ্রামের নূর মোহাম্মদ সমাদ্দারের ছেলে ইমাম সমাদ্দার (১৩) এবং সোনাকুড় গ্রামের তামিম (১৮)। নিখোঁজ হওয়ার সময় দুজনের পরনেই পাঞ্জাবি ও পায়জামা ছিল বলে জানিয়েছে পরিবার।

মাদরাসার শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সোমবার দুপুরে কোনো ধরনের পূর্বঘোষণা ছাড়াই ওই দুই শিক্ষার্থী মাদরাসা থেকে বের হয়ে যায়। পরে তারা প্রতিষ্ঠানে ফিরে না আসায় বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।

খবর পাওয়ার পর থেকেই স্বজনরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে তাদের খোঁজ করছেন। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে এখনো পরিবার বা মাদরাসা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত