বুধবার, ২৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাড়ি শনাক্ত হয়নি

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

কাশিয়ানী থানা গোপালগঞ্জ। ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাহিলা বেগম (৭৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ওপর এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতের ছেলে সেলিম শেখ (৪৪) ময়নাতদন্ত না করার আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিহত রাহিলা বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

#গোপালগঞ্জ_সংবাদ #সড়কদুর্ঘটনা #ঢাকাখুলনামহাসড়ক

চেকপোস্ট

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় রাহিলা বেগম (৭৩) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর বাজারের কাছাকাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়কের ওপর এক বৃদ্ধাকে পড়ে থাকতে দেখেন পথচারী ও স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর নৃপেন কুমার দাশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতের ছেলে সেলিম শেখ (৪৪) ময়নাতদন্ত না করার আবেদন করলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

নিহত রাহিলা বেগম নড়াইল জেলার লোহাগড়া উপজেলার রামেশ্বরপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর তাকে ধাক্কা দেওয়া গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত