রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সাথী (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার ১ নম্বর গোদাগাড়ী ইউনিয়নের কেশবপুর গ্রামে দুই তলা মসজিদের পাশে নিজ ঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাথী কেশবপুর এলাকার জিয়ারুলের মেয়ে। তাঁর স্বামী অসীম বর্তমানে প্রবাসে অবস্থান করছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে সাথীর সঙ্গে তাঁর শাশুড়ির কলহ ও মনোমালিন্য চলছিল। সোমবারও তাঁদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়।
এরপর বিকেলে স্বজনরা সাথীকে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে প্রশ্ন ও নানা আলোচনা তৈরি হয়েছে। তবে ময়নাতদন্ত ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এ ঘটনায় ২৫ আগস্ট দিনগত রাত ১২টার দিকে গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা (নম্বর-৩৪) দায়ের করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬