বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

আদালতে ভিন্নধর্মী দাবি

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোন!

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোন!
ছবি: সংগৃহীত

ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন তার ভায়রাভাই। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনিও নিজের স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই বসবাস করতে চান বলে জানান। একপর্যায়ে দুই বোনই আদালতের কাছে তাদের স্বামী অদলবদলের অনুমতি চান।

বিচারপতি পর্যবেক্ষণে বলেন, যেহেতু মামলার সব পক্ষই প্রাপ্তবয়স্ক, তাই এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়; বরং পারিবারিক বিরোধ। এ বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

#অদ্ভুত_ঘটনা #ভারত #আইন

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

স্বামী অদলবদল চেয়ে হাইকোর্টে দুই বোন!

প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

featured Image

ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়র বেঞ্চে এক অস্বাভাবিক পারিবারিক মামলা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই সহোদর বোন নিজেদের স্বামী অদলবদলের আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন।

মামলার সূত্রপাত হয় একটি হেবিয়াস কর্পাস আবেদনের মাধ্যমে। দতিয়া এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, তার স্ত্রী ও কন্যাকে অপহরণ করেছেন তার ভায়রাভাই। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে সংশ্লিষ্টদের হাজির করার নির্দেশ দেয়।

পরবর্তীতে আদালতে হাজির করা হলে ‘অপহৃত’ নারী জানান, তিনি স্বেচ্ছায় বোনের স্বামীর কাছে গেছেন এবং তার সঙ্গেই থাকতে চান। তিনি আরও বলেন, নিজের স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং ইতোমধ্যে বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

অন্যদিকে, অপর বোনও আদালতে একই ধরনের বক্তব্য দেন। তিনিও নিজের স্বামীর সঙ্গে থাকতে অনিচ্ছুক এবং বোনের স্বামীর সঙ্গেই বসবাস করতে চান বলে জানান। একপর্যায়ে দুই বোনই আদালতের কাছে তাদের স্বামী অদলবদলের অনুমতি চান।

বিচারপতি পর্যবেক্ষণে বলেন, যেহেতু মামলার সব পক্ষই প্রাপ্তবয়স্ক, তাই এটি কোনো ফৌজদারি অপহরণের ঘটনা নয়; বরং পারিবারিক বিরোধ। এ বিষয়ে তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারেন বলেও মন্তব্য করেন তিনি।

শেষ পর্যন্ত হেবিয়াস কর্পাস আবেদনটি খারিজ করে দেয় আদালত। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত