মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

নির্ধারিত সময় পেরোলেই কঠোর ব্যবস্থা

সৌদি আরবে অবস্থান করা প্রবাসীদের জন্য সুখবর দিল

ছবি : সংগৃহীত

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিয়ে জটিলতা রয়েছে, তাদের সেই অবস্থা সংশোধনের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন। এর মাধ্যমে শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি কর্মী ও প্রতিষ্ঠানের অধিকার সুরক্ষায় সহায়তা করবে এই উদ্যোগ।

এ সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রবাসী কর্মীর জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছেন যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পার হলেও যাদের ওয়ার্ক পারমিট এখনো ইস্যু হয়নি।

সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক ওয়ার্ক ভিসার সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করার সিদ্ধান্তও নিয়েছে সৌদি সরকার।

#সৌদিআরব #প্রবাসী #ওয়ার্কপারমিট

চেকপোস্ট

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সৌদি আরবে অবস্থান করা প্রবাসীদের জন্য সুখবর দিল

প্রকাশের তারিখ : ৩০ জুন ২০২৬

featured Image

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। যেসব প্রবাসী কর্মীর ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) নিয়ে জটিলতা রয়েছে, তাদের সেই অবস্থা সংশোধনের সময়সীমা ২০২৬ সালের শেষ পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে নিয়োগকর্তা ও কর্মীরা প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অতিরিক্ত সময় পাবেন। এর মাধ্যমে শ্রম আইন বাস্তবায়ন নিশ্চিত করার পাশাপাশি কর্মী ও প্রতিষ্ঠানের অধিকার সুরক্ষায় সহায়তা করবে এই উদ্যোগ।

এ সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট কিছু প্রবাসী কর্মীর জন্য প্রযোজ্য। এর মধ্যে রয়েছেন যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ এক বছরের বেশি আগে শেষ হয়েছে অথবা কোনো প্রতিষ্ঠানে যোগদানের ছয় মাস পার হলেও যাদের ওয়ার্ক পারমিট এখনো ইস্যু হয়নি।

সৌদি কর্তৃপক্ষ নিয়োগকর্তা ও কর্মীদের নির্ধারিত সময়ের মধ্যেই ওয়ার্ক পারমিট নবায়ন বা নতুন করে ইস্যুর প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে সতর্ক করে বলা হয়েছে, বর্ধিত সময়সীমার মধ্যেও প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত শ্রম আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নতুন প্রতিষ্ঠানের জন্য তাৎক্ষণিক ওয়ার্ক ভিসার সংখ্যা সর্বোচ্চ পাঁচটিতে সীমিত করার সিদ্ধান্তও নিয়েছে সৌদি সরকার।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত